Select Menu

Ads

Random Posts

Lorem 1

Technology

" });

Circle Gallery

Shooting

" });

Racing

" });

News

Lorem 4

ব্লগস্পটের নতুন ফিচার Featured Posts Widget - হাইলাইট করুন জনপ্রিয় একটি পোষ্ট।

গতকাল (১০ ডিসেম্বর ২০১৫ ) ব্লগার নতুন একটি ফিচার যোগ করে ব্যবহারকারীদের জন্য। তাদের নতুন এই ফিচারটির নাম হলঃ Featured Posts Widget। আশা করিছি বুঝে গেছেন যে এই এইটার কাজ কি। হে, আপনি এই উইডগেট এর মাধ্যমে যে কোন একটি পোষ্ট হাইলাইট করতে পারবেন।

আরেকটু সহজ করা বলা যাক। আপনি বিভিন্ন বাংলা ব্লগে দেখবেন যে, যেকোন একটি গুরুত্বপূর্ন্য পোষ্ট নির্বাচিত পোষ্ট আকারে হাইলাইট করে রাখা হয়েছে। এখন আপনি ব্লগারে যেকোন একটি পোষ্ট হাইলাইট করে রাখতে পারবেন। এতে আপনি সহজেই ভিজিটরদের দৃষ্টি আকর্ষন করাতে পারবেন।

এখন হয়ত ভাবছেন যে এই উইডগেট টি কোথায় বসানো যাবে? আপনি আপনার ব্লগের Sidebar অথবা Footer অংশে এই উইডগেটটি বসাতে পারবেন। Blogger Featured Post widget টি ব্যবহার করে আপনি আপনার ইচ্ছা মত শিরোনাম দিতে পারবেন, ইচ্ছা করলে ছবি সরাতে পারবেন। যেকোন লেভেল থেকে যেকোন একটি পোষ্ট নির্বাচিত পোষ্ট হিসেবে হাইলাইট করতে পারবেন। এক কথায় প্রত্যেক ব্লগের জন্য পার্ফেক্ট একটি উইডগেট। তাহলে চলুন এখন দেখা যাক, কিভাবে এটা  আপনার ব্লগে যোগ করবেনঃ

প্রথমে Blogger Dashboard > Layout > Add a gadget এ ক্লিক করুন। তার নিচের স্কীনশট এর মত Featured Post এ ক্লিক করুন।

ব্লগস্পটের নতুন ফিচার Featured Post Widget - হাইলাইট করুন জনপ্রিয় একটি পোষ্ট।



এখন নিচের স্কীনশটের মত করে আপনি যেকোন একটি পোষ্ট সিলেক্ট করে দিয়ে আপনার মত করে কাস্টমাইজ করে নিন।


আশা করি বুঝতে পারছেন বিষয়টা। না বুঝলে নাই। কমেন্ট করবেন বুঝাই দিবো নে :P আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ...

আসসালামু আলাইকুম প্রিয় ব্লগার বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। আজকে ব্লগস্পট মাষ্টারদের জন্য নিয়ে আসলাম আরেকটি গুরুত্বপূর্ন্য টিউন। আমরা যারা ব্লগস্পট ব্যবহার করে বাংলা ব্লগিং অথবা টেকনোলোজি ব্লগিং করি তাদের হয়ত একটা বিষয়ের খুবই প্রয়োজন হয়। আর সেটা হল ইউজার রেজিষ্ট্রেশন। অতিরিক্ত লেখক অথবা এডমিন ছাড়া একা খুব একটা সামাল দেওয়া যায় না এসব সাইট। তাই প্রয়োজন হয় রেজিষ্ট্রেশন এর। কিন্তু ব্লগস্পটে ওয়ার্ডপ্রেস সাইট এর মত ব্যবহারকারী নিজে রেজিষ্ট্রেশন করে লেখক বা এডমিন হতে পারে না। 

টেকটিউনের ভাষায় টিউনার হতে পারে না। ব্লগস্পট মাষ্টাররা অবশ্যই জানেন যে ব্লগস্পট সাইটে মেন্যুয়ালি একজন লেখককে যোগ করতে হয়। এখন মনে করুন একজন ভালো লেখক আপনার সাইট ভিজিট করে তার কাছে ভালো লাগলো, এমক কি তার ইচ্ছাও হল আপনার সাইটে বা ব্লগে লিখার। এখন সে কি করবে? আপনার সাইটে তো রেজিষ্ট্রেশন করার কোন অপশনই নাই? হয়ত সে আপনার সাথে মেইল অথবা মোবাইলে যোগাযোগ করবে। 

তারপর তার কথা ভালো লাগলে আপনি তাকে এডমনি বানেতে পারেন। কিন্তু সেটা একটু ঝামেলাই হয়ে যায় না? অথবা কেউ আপনাকে ফোন করে এডমিন হওয়ার কথা বলবে কেন? যাইহৌক আজকে আমি এসব কিছু থেকে মুক্তি দেওয়ার জন্য হাজির হলাম। আজকে আমি দেখানোর চেষ্টা করবো যে কিভাবে আপনি আপনার ব্লগস্পট সাইটে রেজিষ্ট্রেশন প্রক্রিয়া চালু করবেন। যদিও আপনাকে সেটা নিজে হাতেই এডমিন বানিয়া দেওয়া লাগবে। কিন্তু এ প্রক্রিয়াটা আমার কাছে দুনিয়ার সবচেয়ে সহজ প্রক্রিয়া মনে হচ্ছে। তার আগে দুইটা ডেমো দেখে আসেনঃ



ছবিঃ Google.com

আশা করছি এখন পুরো জিনিষটা বুঝতে পারছেন। ডেমো১ হল আপনার মূল রেজিষ্ট্রেশন পেইজ। সেখানে আপনি  আপনার ব্লগের নিয়ম অনুযায়ী কিছু লিখলেন অথবে এই পেইজে নতুন ব্যবহারকারীর সর্তাবলি লিখলেন। তারপর আসবে ডেমো২। এটা হল মূল রেজিষ্ট্রেশন ফর্ম। এই ফর্ম পূরন করে একজন নতুন ইউজার তার রেজিষ্ট্রেশন সাবমিট করবে। বাস কাজ শেষ। এখন চলুন মূল কাজে চলে যাই।

এটি কিভাবে কাজ করবে?

আপনি ডেমো২ টি ভালো করে লক্ষ করুন। এখানে সবগুলো ঘর পূরন করে কেউ যদি সাবমিট করে তখন সব গুলো তথ্য আপনার কাঙ্কিত মেইল এ আসবে। তখন আপনি তার যোগ্যতা অনুযায়ী অথবা তার কিছু লেখা দেখে আপনি তাকে তার ইমেইল দিয়ে তাকে Author বানিয়ে দিবেন। এতটুকুই, আর কিছু না...  যদি কেউ ভাবেন যে এতটুকু কাজ তো আমি নিজেই তৈরী করে নিতে পারি! তাহলে আমি বলবো আপনি পারলে আপনাকে অভিনন্দন। আর যদি ভাবেন যে, না! পুরো টিউনটি দেখা দরকার তাহলে মনযোগ দিয়ে দেখুন। বলা যায় না, এই রেজিষ্ট্রেশন প্রসেস এর জন্য আপনা ব্লগের জনপ্রিয়তা বেড়ে যেতে পারে।

ডেমো১ঃ

প্রথমে আপনার ব্লগে একটি নতুন পেইজ তৈরী করুন। তারপর ডেমো১ মত করে সেখানে কিছু লিখুন অথবা আপনার ব্লগের নিয়ম অনুযায়ী নতুন ইউজারদের কিছু সর্তাবলি লিখুন। সাবধান, আবার হুবহুব ডেমো১ এর মত লিখবেন না। এটা আরেকজনের কপিরাইট। কিন্তু আইডিয়া আমার। লেখা শেষ হলে এটিকে সেভ করুন। 

ডেমো২ঃ

এটি হল রেজিষ্ট্রেশন ফর্ম। এখানে একজন নতুন ইউজার তার যাবতীয় তথ্য পূরন করে আপনাকে মেইল করবে। তাহলে চলুন এই রেজিষ্ট্রেশন ফর্ম তৈরী করে নেই। 

প্রথমে http://www.123contactform.com/ এই লিংকে গিয়ে আপনার ই-মেইল দিয়ে Sign Up করুন। মনে রাখবেন, এখানে আপনি যে ই-মেইল দিয়ে Sign Up করবেন  সেই এড্রেসেই কিন্তু ব্যবহারকারীর পূরন করা তথ্যগুলো আসবে। কাজেই যে ই-মেইলটি আপনি ব্যবহার করছেন সেটি দিয়েই Sign Up করুন। Sign up করার পর Select new form type একটি পেইজ আসবে। সেখান থেকে আপনি  Contact & Lead Form সিলেক্ট করুন।

  

তারপর Form Name নামে আরেকটি পেইজ আসবে। সেখানে আপনার ফর্মের নাম দিয়ে OK বাটনে ক্লিক করুন। তারপর Editor page আসবে। সেখানে ডিফল্ট ফিল্ড হিসেবে Name, Email, Message এই তিনটি ফিল্ড দেওয়া আছে। এখন আপনার পছন্দ অনুযায়ী বাম পাশ থেকে ফিল্ড চোজ করুন। নিচে দেখুন আমি উদাহর স্বরূপ একটি ফর্ম তৈরী করেছি।
  

মনে রাখবেন, এখানে আপনি যে যে ফিল্ড যোগ করবেন একজন ব্যবহারকারীকে সেগুলো ফিল্ড পূরন করতে হবে। আর সে তথ্য গুলো আপনার মেইলে আসবে। এবার  আপনার ইচ্ছানুযায়ি ফিল্ড এড করা হয়ে গেলে একদম উপরে Continue বাটনে ক্লিক করুন।
  

তারপর যে পেইজ টা আসবে সেখানে কিছু পরিবর্তন করার খুব একটা প্রয়োজন নেই। তারপর আবার উপরে Continue বাটনে ক্লিক করেন। এখন বাম বাশে দেখুন Embed Code নামের একটা ট্যাব আছে। সেখান থেকে আপনি Javascript কোডটি কপি করে নিন।
  


এখন আপনার ব্লগে আরেকটি নতুন পেইজ তৈরী করুন। তারপর এই Javascript কোডটি HTML Section এ পেষ্ট করে সেভ করুন। ব্যস, কাজ শেষ। এখন আপনার ব্লগের মেনু বারে রেজিষ্ট্রেশন নামে আরেকটি মেনু এড করে দিন। যদি বুঝতে কোন সমস্যা হয় তাহলে ডেমো১ এবং ডেমো২ টা আবার ভালো করে লক্ষ করুন। তাহলে বুঝে যাবেন। 

ব্লগে কিভাবে নতুন Author এড করবেন?

এখন মনে করুন কেউ এই ফর্মটি পূরন করে পাঠিয়েছে। এখন আপনি তাকে নতুন Author বানাবেন। কিন্তু কিভাবে? যারা জানেন না তাদের দেখিয়ে দিচ্ছি... প্রথমে আপনার ব্লগার ড্যাশবোর্ডে প্রবেশ করুন। তারপর Setting > Basic এ ক্লিক করুন। এখানে দেখুন Permissions নামে একটি অপশন আছে। সেখানে Add Authors এ ক্লিক করে নতুন ইউজারের ইমেইল দিয়ে Invite author এ ক্লিক করুন।
  


কাজ শেষ। আশা করি সবাই বিষয়টা সবাই বুঝতে পেরেছেন। তারপরও যদি কারও কোন সমস্যা হয় তাহলে টিউনমেন্টে জানাবেন। অথবা আমি আছি ফেইসবুকে অথবা যোগ দিন Blogspot Blogger's Forum Bangladesh ফেইসবুক গ্রুপে।




গুগল ওয়েবমাষ্টার টুলে ব্লগস্পট সাইট সাবমিট করার পদ্ধতি

আপনার সাইটের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য যতগুলো গুরুত্বপূর্ণ কাজ রয়েছে তন্মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে সাইটকে গুগল ওয়েবমাস্টার টুলে সাবমিট করা। আমাদের অনেক পাঠক আমাদের কাছ থেকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের নানা টিপস চেয়ে থাকেন এবং কিভাবে সাইটের ভিজিটর বাড়ানো যায় তা জানতে চান। গুগল ওয়েবমাস্টার টুল এক্ষেত্রে অনেক সাহায্য করতে পারে। আজকের পোষ্টে আমরা আপনাকে দেখাবো কিভাবে আপনার সাইটকে গুগল ওয়েবমাস্টার টুলে সাবমিট করবেন।

গুগল ওয়েবমাস্টার টুল কী?

গুগল ওয়েবমাস্টার টুল হচ্ছে গুগল কর্তৃক প্রদত্ত কতিপয় টুল বা পদ্ধতির সমষ্টি যা ওয়েবসাইট পাবলিশারদেরকে এমন কিছু সুযোগ করে দেয় যার মাধ্যমে তারা তাদের সাইট সার্চ ইঞ্জিনে কেমন দেখাবে তা নির্ধারণ করতে পারেন। এটি আপনাকে রিপোর্ট ও তথ্য প্রদান করবে যার মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার সাইটের বিভিন্ন পৃষ্ঠাগুলো সার্চ রেজাল্টে কেমন দেখাচ্ছে। আপনার সাইটের বিভিন্ন উপাদানে কি পরিমাণ ক্লিক পড়ছে এবং ইম্প্রেশন কেমন তা আপনি দেখতে পারবেন। এই ধরণের তথ্য আপনাকে আপনার সাইটের পুরাতন আর্টিকেল উন্নয়নে, নতুন আর্টিকেল লেখায় এবং বিভিন্ন স্ট্যাটেজি তৈরিতে সহায়তা করবে। গুগল ওয়েবমাস্টার টুলের মাধ্যমে আপনি আরো আরো যা পারবেন তা হলো XML ফাইল সাবমিট করা, নির্দিষ্ট URL বাতিল করা এবং গুগলকে আপনার সাইট সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া। এটির মাধ্যমে আপনি আরো জানতে পারবেন যে আপনার সাইটের কোন নির্দিষ্ট অংশ ক্রল কিংবা ইনডেক্স করতে গুগলের সমস্যা হচ্ছে কিনা।


Google webmaster tools dashboard


গুগল ওয়েবমাস্টার টুলে ব্লগস্পট সাইট সাবমিটের পদ্ধতি

সর্বপ্রথম গুগল ওয়েবমাস্টার টুলের সাইটে যান এবং আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করুন। সাইন ইন করার পর, আপনার সাইটের URL টি লিখুন এবং add new site বোতামে ক্লিক করুন।

তারপর, পরবর্তী স্ক্রিনের যান এবং সেখানে আপনাকে আপনার সাইট ভেরিফাই করতে বলা হবে। ভেরিফাইয়ের জন্য আপনাকে হয় গুগল প্রদত্ত HTML Tag মেটা ট্যাগ সংগ্রহ করে সেটি আপনার সাইটে যুক্ত করতে হবে। আমরা দ্বিতীয় পদ্ধতিটি ব্যবহার করবো।


এবার আপনি আপনার ব্লগার ড্যাসবোর্ডে যান। তারপর Template > Edit HTML এ ক্লিক করে<body> ট্যাগের পরের গুগল কর্তৃক ভেরিফিক্যাশন কোডটি বসান। নিচে ভেরিফিক্যাশন কোডের একটি গঠন দিলাম।

<meta name="google-site-verification" content="VerificationKeyCode" />

আরেকটি কথা, আপনি যে ই-মেইল দিয়ে ব্লগ একাউন্ট খুলেছেন, সেই ইমেইল যদি গুগল ওয়েবমাষ্টার টুলে ব্যবহার করেন তাহলে ভেরিফিক্যাশন এর দরকার হবে না। সেটি অটোম্যাটিক ভেরিফাই হয়ে যাবে।

একবার ভেরিফফাই হয়ে গেলে আপনার প্রয়োজন হবে XML সাইটম্যাপ সাবমিট করার। এ বিষয়ে পরবর্তীতে আরেকটি পোষ্ট করা হবে। আর আপনি যদি নিজে নিজে পারেন তাহলে সাবমিট করে নিবেন।

ব্যস! এভাবে খুব সহজেই আপনি ওয়েবমাস্টার টুলে আপনার সাইট সাবমিট করতে পারবেন। আশা করি, আপনাদের আমাদের লেখাটি ভালো লেগেছে। ভালো লাগলে লেখাটি শেয়ার করতে ভুলবেন না। তাছাড়া, আমাদের সাইটের তথ্য নিয়মিত পেতে আজই সাবস্ক্রাইব করুন।




bangla blogger template

আসসালামু আলাইকুম। আশা করি প্রিয় ব্লগার ভাইয়েরা আল্লাহর অশেষ মেহেরবানীতে ভালো আছেন। যারা বাংলায় ব্লগিং করেন তাদের জন্য MS Design মাঝে মধ্যে কিছু নতুন চমক নিয়ে আসে। আজকেও তার ব্যতিক্রম কিছু নয়। আজকেও আপনার জন্য নিয়ে আসলাম অসাধারণ একটি রেস্পন্সিভ ব্লগার টেমপ্লেট। যা ব্যবহার করে আপনি খুব সহজেই বাংলায় ব্লগিং করতে পারবেন।

অসাধারণ এই টেমপ্লেটটিতে রয়েছে কিছু বেশ কিছু নতুন চমক। যেমনঃ স্লাইডার - যা সাম্প্রতিক পোষ্ট গুলো দেখাবে। ট্যাব উইডগেট, উপরে ন্যভিগেশন এবং আরও অনেক কিছু যা আপনার ভালো লাগবেই। তাহলে চলেন এই টেমপ্লেটটির কিছু ফিচার দেখে আসিঃ

  1. বাংলায় অনুবাদ করা
  2. এসইও অপটিমাইজড
  3. রেসপন্সিভ (পরীক্ষা করুন)
  4. স্লাইডার
  5. উপরে মেনুবার
  6. ২ কলাম বিশিষ্ট লে-আউট
  7. শেয়ার বাটন
  8. সাবস্ক্রাইব বক্স
  9. এবং আরও অনেক কিছু...


আশা করি ফিচার দেখেই বুঝতে পারছেন টেমপ্লেট সম্পর্কে। জি ভাই, এই টেমপ্লেটটি আপনাদের ভালো লাগবেই। তাহলে চলুন এখন টেমপ্লেটটির ডেমো দেখে নেই এবং ডাউনলোড করে নেই।



যদি আপনাদের কাছে টেমপ্লেটটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে...





আপনি কি আপনার ওয়ার্ডপ্রেস ব্লগের অ্যাডমিন অ্যাক্সেস যেকোনো ভাবেই হোক হারিয়ে ফেলেছেন? কোনভাবেই আর ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে ব্লগে প্রবেশ করতে পারছেন না? পুনরায় অ্যাকাউন্টটি রিসেটও করতে পারছেন না? সম্ভবত আপনার ব্লগটি হ্যাক হয়েছে এবং অ্যাডমিন ইউজার অ্যাকাউন্ট মুছে দেওয়া হয়েছে। তাহলে, এই পরিস্থিতিতে কিভাবে অ্যাকাউন্টটি উদ্ধার করবেন?

এধরনের পরিস্থিতিতে কমবেশি আমরা সবাই পরতে পারি। তাই যারা ওয়ার্ডপ্রেস দিয়ে তাদের ব্লগ পরিচালনা করে থাকেন, তাদের সবারি উচিত জেনে রাখা কিভাবে ওয়ার্ডপ্রেস ডাটাবেজে MySQL এর মাধ্যমে অ্যাডমিন ইউজার তৈরি করে হ্যাক হয়ে যাওয়া অ্যাকাউন্টটি পুনরায় উদ্ধার করা যায়।

দ্রষ্টব্যঃ যেকোনো ধরনের MySQL সম্পাদনা করার পূর্বে আপনার অবশ্যই উচিত সবসময় ডাটাবেজ ব্যাকআপ করে রাখা। আর এই টিউনটির জন্য phpMyAdmin কিভাবে কাজ করে সেই বিষয়ে সাধারণ ধারনা থাকা প্রয়োজন।

তাহলে, আর দেরি না করে নিচের পদক্ষেপগুলো অনুসরণ করুনঃ


পদক্ষেপ ১

প্রথমে আপনার হোস্টিং সার্ভারের cPanel এ প্রবেশ করুন এবং এরপর স্ক্রল করে নিচের দিকে আসুন ডাটাবেজ সেক্টরের অধীনে। সেখান থেকে phpMyAdmin আইকনে ক্লিক করুন।


Image by TiPS4BLOG.com

phpMyAdmin এ প্রবেশের পর বামে অবস্থিত ডাটাবেজ তালিকা হতে আপনার ওয়ার্ডপ্রেস ডাটাবেজটি সনাক্ত করে লিংকে ক্লিক করুন।


পদক্ষেপ ২

ডাটাবেজ লিংকে ক্লিক করলে আপনি ডাটাবেজের মধ্যে অবস্থিত সবগুলো টেবিলের তালিকা দেখতে পাবেন। আমরা শুধুমাত্র wp_usermeta এবংwp_users টেবিল নিয়ে কাজ করবো। প্রথমে wp_users টেবিলে ইউজার অ্যাকাউন্ট তৈরি করবো এবং তারপরে wp_usermeta টেবিল দ্বারা সেই ইউজারকে অ্যাডমিন অ্যাক্সেস দিবো। তাহলে আর দেরি না করে wp_users টেবিলে ক্লিক করুন।



Image by TiPS4BLOG.com


পদক্ষেপ ৩

এবার আমরা নতুন ইউজারের সমস্ত তথ্য wp_users টেবিলে যুক্ত করবো। সুতরাং, তথ্য যুক্ত করার জন্য Insert ট্যাবে ক্লিক করুন (উপরের ছবিতে দেখুন) এবং নিচের তথ্যগুলো যুক্ত করুন।
ID: যেকোনো একটি নাম্বার যুক্ত করুন (খেয়াল রাখবেন নাম্বারটি যেন ডুপ্লিকেট না হয়), আপনাদের সুবিধার জন্য 101 নাম্বারটি ধরে নিচ্ছি।
user_login: যেই ইউজারনেমে আপনি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে অ্যাক্সেস পেতে চান সেই নামটি যুক্ত করুন।
user_pass: ইউজারনেমের জন্য একটি পাসওয়ার্ড দিন। খেয়াল রাখবেন Function মেনুতে যেন MD5 নির্বাচন করা থাকে (নিচের ছবিতে দেখুন), যা আপনার পাসওয়ার্ডকে গোপন রাখবে।
user_nicename: আপনার নিজেকে বোঝানোর জন্য যেকোনো একটি ডাকনাম অথবা অন্য যেকোনো কিছু দিন।